প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কলাবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ সাতজনের মধ্যে রোজিনা আক্তার (৪০) নামের আরেকজন মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুজনে। ৪ জুন রোজিনার মা মমতাজ বেগম (৬০) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ৩০ মে কলাবাগানের লেক সার্কাস রোড এলাকায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হন।
বর্তমানে তিনজন চিকিৎসাধীন।
নিজস্ব প্রতিবেদক