আরেকটি অবৈধ ক্যাম্পাস উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে গতকাল বুধবার আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের আরেকটি অবৈধ ক্যাম্পাস উচ্ছেদ করা হয়েছে। নগরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী হাকিম শেখ হাফিজুর রহমান ক্যাম্পাসটি উচ্ছেদ করেন।
উপশহর এলাকার ২৪০/২ বাড়িতে এই শাখাটি ছিল। এর আগে গত সোমবার নগরের তালাইমারী এলাকায় একই বিশ্ববিদ্যালয়ের অন্য একটি শাখা ক্যাম্পাস উচ্ছেদ করা হয়।