আরেকটি মামলা আসামি আ.লীগ নেতাসহ ১৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্যফেরত শেখ মো. তাহির আলী খুনের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। নিহতের ছেলে মো. আজাদ মিয়া গতকাল মঙ্গলবার সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া ১৪ জন আসামি রয়েছেন।বিশ্বনাথের রামপাশা রোডের নিজ বাসভবনে গত ২৪ জুন দিবাগত রাতে ডাকাতদের হাতে খুন হন তাহির আলী। লুট করা হয় নগদ অর্থসহ বাড়ির বিপুল পরিমাণ মালামাল। ঘটনার পরের দিন নিহতের স্ত্রী নেহারুন নেছা অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা করেন। গতকাল করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাবুল আখতার ও ইউনুছ হাজীর হুকুম ও প্ররোচণায় এ হত্যা ও ডাকাতি সংঘটিত হয়। ঘটনার পর বাদীর (আজাদ) মা পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতেও একই অভিযোগ করেছিলেন। কিন্তু মামলা দায়েরের সময় পুলিশ এজাহারে বাবুল ও ইউনুছের নাম রাখেনি।এ ব্যাপারে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের নেতা বাবুল আখতার অভিযোগ অস্বীকার করেন।