আরেকটি মামলায় ভণ্ড পীরের জবানবন্দি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ভণ্ড পীর আমজাদ হোসেন আরেকটি মামলায় গত বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলাটি ১২ এপ্রিল সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দায়ের করেছিলেন। আদালত সূত্রে জানা গেছে, সিরাজদিখান থানার ওসির দায়ের করা হত্যাচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার আমজাদকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। বুধবার বিচারিক হাকিম আবুল হাসনাত তাঁর জবানবন্দি নেন।