আরেকটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান সাজেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। গতকাল শনিবার রাজবাড়ী শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতি চত্বরে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ আহ্বান জানান। জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রয়াত মকসুদ আহমেদ রাজা মিয়া ও গণপরিষদের সাবেক সদস্য কাজী হেদায়েত হোসেনের স্ত্রী প্রয়াত মনাক্কা বেগমের স্মরণে গতকাল বিকেল সাড়ে চারটায় এই সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ সভার প্রধান অতিথি ছিলেন সাজেদা চৌধুরী।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ জিল্লুল হাকিম। বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ কাজী কেরামত আলী, সাংসদ ফজিলাতুন নেছা, জেলা পরিষদের প্রশাসক আকবর আলী, আবদুল মান্নান, এস এম নওয়াব আলী, নুরুল আলম বিশ্বাস, সাবেক মেয়র মহমঞ্চদ আলী চৌধুরী প্রমুখ।