আরেকটি লিভ টু আপিলের ওপর শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আরেকটি লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি শুরু হয়েছে। ওই মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে তাঁর করা আবেদন হাইকোর্টে খারিজ হয়েছিল। এর বিরুদ্ধে তিনি এ লিভ টু আপিল করেন।
গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে এ শুনানি হয়। আজ বৃহস্পতিবার শুনানির পরবর্তী দিন ধার্য রয়েছে।
ওই মামলায় অভিযোগ আমলে নেওয়ার বিরুদ্ধে খালেদা জিয়ার করা বাতিল আবেদন হাইকোর্টে খারিজ হয়। এর বিরুদ্ধে ২০১২ সালে তাঁর করা লিভ টু আপিলের ওপর গত মঙ্গলবার ও গতকাল শুনানি হয়। এরপর অভিযোগ গঠনসংক্রান্ত লিভ টু আপিলের শুনানি শুরু হয়।
এ লিভ টু আপিলের শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী।