প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ১১ মাস বয়সী শিশু আরেবীন গুরুতর হৃদ্রোগে আক্রান্ত। তার ওপেন হার্ট সার্জারির প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকেরা। শিশুটিকে দেশের বাইরে পাঠিয়ে উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দেন তাঁরা। সে অনুযায়ী শিশুটি বর্তমানে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণ হেলথ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন রয়েছে। তার অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসা বাবদ প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। শিশুটির বাবা মঈনুল হক ভূইয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত। তাঁর পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ছেলেটির চিকিৎসায় সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তার প্রত্যাশী তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মঈনুল হক ভূইয়া, হিসাব নম্বর-১৮৩.১০১.৯৫১০৮, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, দক্ষিণখান শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।