প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কামাল সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের সোলেমান সরকারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে কামাল সরাইল উপজেলা থেকে মোটরসাইকেলে করে জেলা সদরে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় পণ্যবাহী একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।