আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় গতকাল শনিবার ট্রাকচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম রানা আহমেদ (৩৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আবদুলপুর গ্রামের বাসিন্দা। তিনি চন্দ্রায় নিটল প্লাস নামক একটি কারখানায় চাকরি করতেন। পুলিশ জানায়, গতকাল সকাল সোয়া আটটার দিকে রানা মোটরসাইকেলে চন্দ্রা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আবু দাউদ বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।