প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলার দড়িয়াগাড়িতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মাহমুদ হাসান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। মাহমুদ আত্রাই উপজেলার খোলাপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে। মমতাজ আলী জানান, মাহমুদ হাসান সিঙ্গাপুরে একটি কোম্পানিতে চাকরি করতেন। তিন মাসের ছুটি নিয়ে দেশে আসেন ২০ দিন আগে। আসার পর একটি মোটরসাইকেল কেনেন। আত্রাই থানার ওসি আবদুল লতিফ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
নওগাঁ সংবাদদাতা