উন্নতমানের ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিকসামগ্রী বাজারজাতকরণে এবং বিক্রয়োত্তর গ্রাহকসেবা নিশ্চিত করায় ‘আর্চ অব ইউরোপ’ অ্যাওয়ার্ড পেয়েছে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড।ইউরোপের একটি বেসরকারি প্রতিষ্ঠান বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশন (বিআইডি) বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড দেয়। পণ্যের গুণগত মান ও বিক্রয়োত্তর সেবা প্রদানের মান বিবেচনা করে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। বিশ্বের ৭২টি দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে অংশ নেয়।গত ৩০ এপ্রিল জার্মানির ফ্রাঙ্কফুর্টে ৩৪তম আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মাননান ও পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং মুস্তাফিজুর রহমান সাজিদের হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেন বিআইডির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জোস ই প্রিইটোর। গোল্ড ক্যাটাগরিতে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এ পদক লাভ করেন। বিজ্ঞপ্তি।