আর্জেন্টিনার পতাকা ওড়াতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার রাউতভোগ গ্রামে গাছের ওপর আর্জেন্টিনার পতাকা ওড়াতে গিয়ে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্র নাজমুল সৈয়ালের (২২) মৃত্যু হয়েছে।নাজমুল টঙ্গিবাড়ী ভিটি কলেজে একাদশ শ্রেণীতে পড়তেন। তাঁর বাবার নাম হাসেম সৈয়াল।টঙ্গিবাড়ী থানার পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার সমর্থক নাজমুল গতকাল সন্ধ্যা সাতটার দিকে পতাকা ওড়াতে বাড়ির গাছের ওপর ওঠেন। গাছের মগডালে উঠলে পাশের বৈদ্যুতিক খুঁটির তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান নাজমুল। টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা নাজমুলকে মৃত ঘোষণা করেন।