আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে সবুজ মিয়া নামের এক কিশোর। সে বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া আর্জেন্টিনা দলের সমর্থক। গতকাল রোববার কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর শহরের নয়াকান্দি বেপারীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। সবুজের (১৬) বাড়ি নয়াকান্দি বেপারীপাড়ায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে পরাজিত করে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠে। প্রিয় দলের এই সাফল্যের আনন্দে সবুজ গতকাল সকাল ১০টার দিকে পতাকা টানাতে বাড়ির কাছের একটি জামগাছে ওঠে। পতাকা লাগানো বাঁশ নিয়ে সে গাছে উঠছিল। একপর্যায়ে বাঁশটি গাছের কাছ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে লাগে। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিস দলের সদস্যরা এসে গাছ থেকে সবুজের লাশ নামায়।
সবুজের বাবা বাচ্চু মিয়া বলেন, ‘আমার ছেলে খেলাপাগল। বিশেষ করে আর্জেন্টিনা দলের ভক্ত। ্রিয় দল সেমিফাইনালে খেলবে ঠিকই, কিন্তু আমার ছেলে আর দেখবে না।’