প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের কচুয়ায় ছাদ থেকে আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে মো. জিয়াউর রহমান (৩২) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কচুয়া উপজেলা সদরের জিরো পয়েন্টে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জিয়াউর রহমান ওই এলাকার আবদুল হাকিমের দোতলা ভবনের ছাদে বাঁশের লাঠিতে লাগানো আর্জেন্টিনার পতাকা খুলতে যান। এতে তিনি পল্লী বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত পেয়ে মারা যান।