আর্ট স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কল্পনার গল্প জীবন্ত হোক রং-তুলির আঁচড়ে’—এই স্লোগান সামনে রেখে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় একটি আর্ট স্কুলের যাত্রা শুরু হয়েছে। শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩৫ জন শিক্ষার্থী নিয়ে ধরমপাশা আর্ট স্কুল চালু হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মিনারসংলগ্ন ক্লাব ঘরে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান। স্বাগত বক্তব্য দেন আর্ট শিক্ষক চয়ন কান্তি দাস।