প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবার্ষিকী উপলক্ষে চারুকলাবিষয়ক দুই দিনব্যাপী আর্টক্যাম্প শুরু হয়েছে। গতকাল মানিকগঞ্জের ঘিওর উপজেলার ভালকুটিয়া গ্রামে এর আয়োজন করে কেন্দ্রীয় উদীচী শিল্পীগোষ্ঠীর চলচ্চিত্র ও চারুকলা বিভাগ। গ্রামের রাশেদ হাসানের বাংলোবাড়িতে ক্যাম্পের উদ্বোধন করেন প্রখ্যাত পটশিল্পী রঘুনাথ চক্রবর্তী। এ সময় অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও অভিনেতা শংকর সাঁওজাল, চারুকলাবিষয়ক আর্টক্যাম্প প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য কিরীটী রঞ্জন বিশ্বাস প্রমুখ।