আর্টিজানে আহতদের চিকিৎসার ব্যয় সরকারের: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় আহতদের চিকিৎসার ব্যয় ভার সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ওই রেস্তোরাঁয় হামলায় আহতদের দেখতে আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই সন্ত্রাসী হামলার ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার সব ব্যয় ভার সরকার বহন করবে। আহতদের একটি পয়সাও খরচ করতে হবে না।’
মন্ত্রী হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
নাসিম বলেন, হামলার ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছিল বলেই তাদের পরাজিত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘এরা সাহসী অফিসার। এরা যদি সে দিন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না গ্রহণ করত, তাহলে হামলাকারীরা পালিয়ে যেতে পারত।’