আর্তমানবতার সেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার। গতকাল শুক্রবার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশে জেলা-৩২৮১-এর দুই দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সব সমস্যার সমাধান সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। অসহায় মানুষের সেবায় রোটারিসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বলিষ্ঠ ভূমিকা পালন করছে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও বক্তব্য দেন লেবানন রোটারি নেতা জামিল মৌয়াদ, সাবেক গভর্নর ইফতেখারুল আলম, হাবিবুল্লাহ খান, জেলা গভর্নর এস এ এম শওকত হোসেন প্রমুখ। সম্মেলনের বিভিন্ন সেশনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।