আর্থ কেয়ার অ্যাওয়ার্ড পেল পরিবেশ ও বন মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রণালয় ‘আর্থ কেয়ার অ্যাওয়ার্ড-২০১২’ পেয়েছে। উপকূলীয় এলাকায় বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় অভিযোজন কার্যক্রম বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে মন্ত্রণালয়কে এই পুরস্কার দেওয়া হয়েছে।ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া চলতি বছর স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ‘সমাজভিত্তিক অভিযোজন ও ঝুঁকি হ্রাস’ ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, এ অর্জন মন্ত্রণালয়ের কাজের স্বীকৃতি। যাদের কাজের বিনিময়ে এই স্বীকৃতি, তাদের তিনি অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি।