আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে যুবশক্তিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যুবশক্তিকে জাতির বড় সম্পদ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যথাযথ প্রশিক্ষণেরÿমাধ্যমে এই শক্তিকে দেশের আর্থসামাজিক উন্নয়নের কাজে লাগাতে চায় তাঁর সরকার। যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রশিক্ষণের জন্য সব উপজেলায় যুব উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর বাসসের।
গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই আমাদের যুবসমাজ জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে দূরে থাকুক। তারা সুস্থ ও সুন্দর জীবন যাপন করবে এবং তাদের পরিবারে শান্তি ও স্বস্তি বজায় রাখবে।’
বেকার যুবকদের অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতা রোধে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, জীবন গড়ার স্বপ্নে প্রলুব্ধ হয়ে তারা (বেকার যুবক) যেন এই আত্মঘাতী পথে না যায়, সে জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি বলেন, বিদেশে যাওয়ার জন্য আর যেন জমি ও অন্যান্য সম্পদ বিক্রি করতে না হয়, সে লক্ষ্যে তাঁর সরকারের কর্মসংস্থান ব্যাংক ও প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠাসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার স্বাগত বক্তব্য দেন। এ সময় উপমন্ত্রী আরিফ খান জয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।