আর্থিক অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতাল চলাকালে ফরিদপুরে নিহত পরিবহনশ্রমিকদের চার পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছে সোনালী ব্যাংক। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টার দিকে সোনালী ব্যাংক ফরিদপুর শাখার মিলনায়তনে ডিজিএম লক্ষ্মী নারায়ণ ঘোষালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এজিএম মো. মাজেদুর রহমান, আলতাফ মাহমুদ প্রমুখ। পরে প্রধান অতিথি পেট্রলবোমায় নিহত চারজনের পরিবারকে ৫৫ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার ও আহত দুজনকে ৩৫ হাজার টাকা করে ৭০ হাজার টাকা প্রদান করেন। ফরিদপুর অফিস|