আর্থিক বরাদ্দ না পাওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক বরাদ্দ না পাওয়ায় ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস’-এ অংশগ্রহণ করতে পারছে না চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এর প্রতিবাদে গতকাল রোববার সকালে ভলিবলের জাল পুড়িয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।জানা যায়, আগামী ৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস অনুষ্ঠিত হবে। গেমসের ভলিবল প্রতিযোগিতায় চুয়েটের অংশগ্রহণের কথা ছিল। এ লক্ষ্যে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত খেলোয়াড়দের নামও প্রকাশ করা হয়েছিল। কিন্তু আর্থিক বরাদ্দ না পাওয়ায় চুয়েটের অংশগ্রহণ সম্ভব হচ্ছে না।চুয়েটের শারীরিক শিক্ষা প্রশিক্ষক নির্মল কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য না থাকায় আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমসের জন্য আর্থিক বরাদ্দ পাইনি। তাই এ প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে পারছি না।’