প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নিহত শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০ পোশাকশ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত রোববার নালিতাবাড়ী পৌরসভার পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের স্থানীয় মুক্তিযোদ্ধা মঞ্চে মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে ১০ পোশাকশ্রমিকের পরিবারের কাছে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ২০ হাজার টাকা করে তুলে দেন।