প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষণের শিকার শিশুকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল সোমবার বিকেলে নগরের মণ্ডলপাড়ায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুর মায়ের হাতে অর্থ সহায়তা তুলে দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ, বাংলাদেশ মহিলা পরিষদের শহর কমিটির সভানেত্রী শাহনারা বেগম, লিগ্যাল এইড কমিটির সদস্য কল্পনা লেখা চক্রবর্তী। ৮ মার্চ প্রথম আলোয় ১ মার্চ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদি গ্রামের সাত বছরের শিশু ধর্ষণের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হয়।