প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুরে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মধ্যে পরিবারপ্রতি পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা পরিষদ চত্বরে জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার টাকা তুলে দেন। এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মল্লিক সাঈদ মাহবুবসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গত ২৫ আগস্ট রাতে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রাম টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে যায়। ওই দিনের ক্ষতিগ্রস্ত অপেক্ষাকৃত দরিদ্র ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তার এই অর্থ দেওয়া হয়।