প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত সীমান্তবর্তী জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামে ১৮ সেপ্টেম্বর বিএসএফের গুলিতে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। জয়পুরহাট সদরের ইউএনও আমিনুল ইসলাম বেলা ১১টার দিকে সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদ চত্বরে হতাহত ব্যক্তিদের পরিবারের কাছে চেক হস্তান্তর করেন। বিএসএফের গুলিতে নিহত সায়েম উদ্দিনের (৩৫) স্ত্রী আশিদা বেগমকে ২৫ হাজার টাকার এবং গুলিবিদ্ধ ফারুক হোসেন (২৮), পরিমল মার্ডি (৩০), নির্মল মার্ডি (৩৫) ও আবুজার হোসেনকে (২০) পাঁচ হাজার টাকার চেক দেওয়া হয়।