আর্থিক সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-দলীয় জোটের হরতাল-অবরোধ চলাকালে পেট্রলবোমায় দগ্ধ নিরঞ্জন সিংহকে আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক মৌলভীবাজার প্রধান শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে ব্যাংকের প্রধান শাখায় আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ৩৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। নিরঞ্জনের বাড়ি কমলগঞ্জ উপজেলার উত্তর ভানুবিল গ্রামে। নিরঞ্জন গত ২২ জানুয়ারি রাত ১০টার দিকে পেট্রলবোমা হামলার শিকার হন। তাঁর গলা, বুকসহ শরীরের ওপরের অংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি দুর্বিষহ জীবন যাপন করছেন।