আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল শনিবার মৃত ছয় মুক্তিযোদ্ধার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ঈশ্বরগঞ্জ পৌর শহরে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করে মুক্তিযোদ্ধাদের পরিবারের ছয় প্রতিনিধির হাতে ১০ হাজার টাকা করে তুলে দেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও পৌরসভার মেয়র মো. আবদুস ছাত্তার ও ডেপুটি কমান্ডার তফাজ্জল হোসেন। এ সময় সেখানে জেলা কমান্ডার আনোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।