আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রানা প্লাজায় দুর্ঘটনার শিকার মৃত ও আহত তিন ব্যক্তি ও পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গতকাল বুধবার বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে এ আর্থিক সহায়তার চেক তুলে দেন। ব্র্যাক পাথরঘাটার জ্যেষ্ঠ শাখা ব্যবস্থাপক নিরাপদ দে বলেন, ভবন ধসে নিহত ও আহত তিন ব্যক্তি ও পরিবারকে জনপ্রতি ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক দেওয়া হয়েছে। অনুদান পাওয়া ব্যক্তিরা হলেন মৃত নয়ন মিয়ার বাবা ফারুক মিয়া, আহত ঈশা মিয়া ও দুলিয়া আক্তার। সহায়তার অর্থ দিয়ে তাঁরা গরু মোটাতাজা করা, মুদি ব্যবসা ও ইলেকট্রনিক পণ্য মেরামতের কাজ করবেন। ব্র্যাকের সহায়তায় এ জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিন মাস পর তাঁদের আবারও জনপ্রতি ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।