আর্থিক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে প্রয়াত নির্মাণশ্রমিক আওলাত হোসেনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে পৌরসভা। গতকাল বৃহস্পতিবার পৌরসভা কার্যালয়ে আওলাত হোসেনের স্ত্রী বেবি বেগমের হাতে মেয়র মোহাম্মদ আলী চৌধুরী ১০ হাজার টাকা তুলে দেন। মেয়র বলেন, নারী ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির কর্মসূচির অংশ হিসেবে অসহায় নারীদের সহযোগিতা করে থাকে পৌরসভা। এই কর্মসূচির আওতায় এ অর্থ দেওয়া হলো। এ সময় পৌরসভার সচিব হেমায়েত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।