আর্মি স্টেডিয়ামে নিহতদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে রাজধানী গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া নিহত ব্যক্তিদের স্মরণে সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।