আর্সেনিক বিষক্রিয়া নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার ‘ইউরিন অ্যানালাইসিস ইন আর্সেনিক টক্সিটি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সেমিনারকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বায়োকেমিস্ট্রি বিভাগের এনভায়রনমেন্টাল সায়েন্স গবেষণাগারের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের শিক্ষক খালেদ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের বর্নি বিশ্ববিদ্যালয়ের পিএইচডির গবেষক সুসিনারি মারকিরি। তিনি বলেন, ‘আমরা আজ আর্সেনিককে কোনো গুরুত্ব দিচ্ছি না। অথচ এ রোগে রোগীর মারাত্মক ক্ষতি হয়। বর্তমানে আমাদের মূত্রেও আর্সেনিকের নমুনা পাওয়া গেছে। আর এটাই প্রমাণ করে যে আমাদের দেহ কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’