প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩১। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে। ওই সূত্র জানায়, গত বছর আর্সেনিকে আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্তকরণে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জরিপ চালানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্যকর্মীরা এ জরিপ চালান। প্রাথমিক জরিপে এক হাজারের কিছু বেশি ব্যক্তিকে ‘আর্সেনিকে আক্রান্ত’ হিসেবে চিহ্নিত করা হয়। পরে চূড়ান্ত জরিপে ৫৩১ জন আর্সেনিক রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে পুরুষ ২৬৮ জন ও নারী ২৬৩ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম মাহাবুবুর রহমান বলেন, এসব রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।