আর্সেনিকে বছরে ৪৩ হাজার মৃত্যুর তথ্য ভিত্তিহীন: স্থানীয় সরকারমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে এ বছর ৪৩ হাজার লোক আর্সেনিকে আক্রান্ত হয়ে মারা গেছে বলে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে যে তথ্য প্রকাশ করেছে, তা ভিত্তিহীন। এ প্রতিবেদনকে তিনি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেন।
মন্ত্রী বলেন, ’৯৭ সালে সারা দেশের ২৭০টি উপজেলার ৫০ লাখ নলকূপের পানি পরীক্ষা করা হয়েছে। তখন কোনো মানুষ মারা যায়নি। এরপর ২০০০ সালে পরীক্ষা করা হয়। যেগুলোতে আর্সেনিক ধরা পড়েছে, সেগুলো লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। জনসাধারণ সেগুলোর পানি পান করে না।
গত বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। সেখানে নগর এলাকার রাস্তার পাশে আবাসিক এলাকায় নানাবিধ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাজনিত সমস্যার বিষয়টি উঠে আসে।