প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মিরপুরের রূপনগর আবাসিক এলাকার শিয়া-লবাড়ীর বাসিন্দা মো. লাল মিয়ার ছেলে আল আমিন পঙ্গু হওয়ার পথে। গাছ থেকে পড়ে গিয়ে তার বাম পায়ের কোমরের জয়েন্ট ভেঙে গেছে। শিয়ালবাড়ী মিরপুর স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র আল আমিনকে বঙ্গবন্ধু হাসপাতালে অস্ত্রোপচারের জন্য কয়েক লাখ টাকা খরচ হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পঙ্গুত্বের হাত থেকে বাঁচিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: নুর বেগম, সঞ্চয়ী হিসাব নং-২৯৮৩৩/৪, জনতা ব্যাংক লিমিটেড, মিরপুর-১ শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।