প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আমিনের বয়স মাত্র ১৩ বছর। যক্ষ্মায় আক্রান্ত হয়ে তার মেরুদণ্ডের দুটি হাড় ক্ষয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না করালে সে শারীরিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তার চিকিৎসায় দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে। আল-আমিনের মা একজন গৃহকর্মী আর বাবা সাধারণ শ্রমিক। ছেলের চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা তাঁদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। সমাজের সব মানুষ এই ছেলেটির দিকে সহযোগিতার হাত বাড়ালে তবেই সে সুস্থ হয়ে উঠতে পারে। সাহায্য পাঠানোর ঠিকানা: সাহেরা বেগম, অ্যাকাউন্ট নম্বর: ০০২১০২০৭৫, সোনালী ব্যাংক, ঝিগাতলা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।