প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র আল-আমিন বারী (১৬)। বাসা ঢাকার সবুজবাগের ১০ বাসাবোয়। পায়ে রিনাল রিকেটস হওয়ায় তার দুটি কিডনির ৭০ ভাগ নষ্ট হয়ে গেছে। ঢাকার চিকিৎসকেরা আল-আমিনকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য দরকার অন্তত ১০ লাখ টাকা। আল-আমিনের বাবা মোহাম্মদ আলী বেঁচে নেই। মা রোকেয়া সিদ্দিকী বারী এত দিন ছেলের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে আজ নিঃস্ব। তাঁর পক্ষে ওই টাকা সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় মরণাপন্ন ছেলের চিকিৎসায় তিনি দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রোকেয়া সিদ্দিকী বারী, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩১০১৯২৮৯, জনতা ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।