আল-আমীনের চিত্রকর্মের জাপানি পুরস্কার অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থাভাবে রং-পেন্সিল কেনা হয়নি ১৩ বছরের প্রতিবন্ধী আল-আমীনের। পারেনি নিজের মনের রঙে ভেসে বেড়ানো স্বপ্নগুলোকে বাইরে পরিচিত করাতে, অন্যের সামনে তুলে ধরতে। একসময় দরিদ্র্র্র্য বাবা অর্থাভাবে বন্ধ করে দেন তার পড়াশোনা। ফলে প্রাথমিক স্তর পার হওয়ার আগেই সে হয়ে যায় কাঠমিস্ত্রির সহযোগী। এখন সে কাঠের দোকানে কুনের (নকশা) কাজ করছে।এই আল-আমীনই দেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান। অর্জন করেছে প্রতিবন্ধী ও বুদ্ধিপ্রতিবন্ধীদের চিত্রকর্ম প্যারা আর্ট এওয়ার্ড ২০০৯। এশিয়া প্যারা আর্ট জাপানের টোকিওতে প্রদর্শনীতে চূড়ান্ত নির্বাচনে পটুয়াখালীর আল-আমীনের চিত্রকর্ম ‘বাংলাদেশের বন্যা’ সবার নজর কাড়ে। নিপপন চ্যারিটি ফাউন্ডেশন আয়োজিত এ প্রদর্শনী চলে ১১ থেকে ১৬ সেপ্টেম্বর ২০০৯ পর্যন্ত।আল-আমীনের বাবা মোস্তফা বাচ্চু পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকায় চায়ের দোকানদার ও মা হনুফা বেগম একজন গৃহিণী। দুই ভাই-বোন ছাড়াও সংসারে রয়েছেন দাদা-দাদি। সুইড-বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পটুয়াখালী শাখার প্রধান শিক্ষক সুমন কুমার দাস জানান, বুদ্ধিপ্রতিবন্ধী বিধায় আল-আমীনকে তিনি তাঁদের বিদ্যালয়ে নিয়ে আসেন। তবে এখন সে বিদ্যালয়ে আসে না।আল-আমীন ইতিমধ্যে ছবি আঁকায় একাধিক জাতীয় পুরস্কার পেয়েছে। এর মধ্যে রয়েছে ২০০৭, ২০০৮ ও ২০০৯ সালে সুইড-বাংলাদেশের সেরা চিত্রশিল্পী পুরস্কার। মা-বাবার সঙ্গে কথা বলে এবং আল-আমীনের অভিব্যক্তি থেকে বোঝা যায়, ছবি আঁকায় তার অনেক আগ্রহ। কিন্তু অর্থ ও উদ্যোগের অভাবে আল-আমীনের প্রতিভা বিকশিত হতে পারছে না।