আল-আরাফাহ্ ব্যাংকের নতুন ডিএমডি কাজী তউহীদ উল আলম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজী তউহীদ উল আলম গত ১০ মার্চ যোগ দিয়েছেন। এর আগে তিনি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। কাজী তউহীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগে বিকম (অনার্স) এবং এমএম সমাপ্ত করে আরব-বাংলাদেশ ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। পরে তিনি ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনাল (ওভারসিজ) লিমিটেড, ব্যাংক ইন্দোসুয়েজ এবং ইস্টার্ন ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমাধারী অ্যাসোসিয়েট। বিজ্ঞপ্তি।