প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নটর ডেম কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিল আল-ইমরান। সেই স্বপ্ন পূরণ হয়েছে ঠিকই, কিন্তু এ আনন্দের খবর যখন তার কাছে গেল, সে তখন পড়ে আছে হাসপাতালের বিছানায়। ঢাকা থেকে যশোরে বাড়ি ফেরার পথে গত ২৭ মে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণে বাঁচলেও প্রায় পঙ্গু হওয়া দশা ইমরানের। বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন ইমরানের বেশ কয়টি অস্ত্রোপচার হয়েছে। প্রয়োজন আরও কিছু অস্ত্রোপচারের। এরই মধ্যে মধ্যবিত্ত পরিবারের নাভিশ্বাস উঠে গেছে খরচ জোগাতে। আরও তিন-চার লাখ টাকার প্রয়োজন। সামান্য একজন ব্রাঞ্চ পোস্টমাস্টার বাবার পক্ষে তা আর সম্ভব হচ্ছে না। একমাত্র ছেলের জন্য ইমরানের বাবা তাকিয়ে আছেন সমাজের দানশীল ব্যক্তিদের সহায়তার দিকে। সহায়তা পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ১০৪.১০৫.০০৬.৮৩১৭, ডাচ্-বাংলা ব্যাংক। বিজ্ঞপ্তি।