আল মুসাব্বিরের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়া সাংবাদিক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর বাসভবনে আজ কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাফুফে ভবনেও আজ বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল হবে। ইংরেজি দৈনিক ইন্ডিপেনডেন্ট ও দ্য ডেইলি স্টার-এ দীর্ঘদিন কর্মরত ছিলেন আল মুসাব্বির। এরপর তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম পেশাদার সাধারণ সম্পাদক হন। তিনি ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সিনিয়র সদস্য।শচীন টেন্ডুলকারের বেড়ে ওঠা ও ব্রায়ান লারার জীবনী তাঁর লেখা দুটি বই। বিজ্ঞপ্তি।