আলজেরিয়ায় আবার দূতাবাস খুলছে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় দুই দশকের বেশি সময় পর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আবার দূতাবাস চালু করছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবদুল হাই শিগগিরই কর্মস্থলে যোগ দেবেন। তাঁর যোগদানের আগে মো. শাহজাহান চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দৈনন্দিন কাজ চালিয়ে নেবেন।
১৯৭৩ সালের ১০ আগস্ট আলজেরিয়ায় দূতাবাস চালু করেছিল বাংলাদেশ। ১৯৯৩ সালে সেটা বন্ধ করে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে আফ্রিকা মহাদেশের দেশগুলোর মধ্যে রাজনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক গুরুত্বের কারণে আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের জন্য সরকার দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়।