আলতাফ চৌধুরীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা দাবি করে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির নেতারা এ দাবি জানান। লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রব বলেন, ক্ষমতাসীন দলের পৃষ্ঠপোষকতায় মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কিরন চন্দ্র সরকারকে দিয়ে আলতাফ চৌধুরীসহ ২১ জনের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় যে মামলাটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।