আলতাফ মাহমুদ স্মরণে ভালোবাসার পলাশগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা অমর একুশের গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’-এর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদ স্মরণে শহীদ মিনারের পূর্ব পাশে রোপিত হলো ভালোবাসার পলাশগাছ। ভালোবাসা দিবস আর ভাষার মাস স্মরণে গাছটি রোপণ করেন শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরাহ মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানে আলতাফ মাহমুদের সহধর্মিণী বলেন, ‘আমার স্বামীর কবর ছিল না কোথাও। আজ থেকে ভাবব, এই গাছতলাই তাঁর সমাধিস্থল।’ সবুজপাতা নামক একটি সংগঠনের উদ্যোগে এই গাছ রোপিত হয়।