আলতাফ মাহমুদের ভূমিকা অনুসরণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত কাজে ও সাংবাদিকদের কল্যাণে আলতাফ মাহমুদ আজীবন যে দায়িত্বশীল ভূমিকা রেখেছেন, তা অনুসরণীয়। তিনি ছিলেন অধিকার আদায়ে নির্ভীক সাংবাদিকতার প্রতীক। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের অকালপ্রয়াত সভাপতি আলতাফ মাহমুদের স্মরণসভায় সাংবাদিক নেতারা এ কথা বলেছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ওই সভা করে বিএফইউজে।
সাংবাদিক নেতারা বলেন, আলতাফ মাহমুদের অভাব সহজে পূরণ হবে না। তাঁকে রাষ্ট্রীয় পদক দেওয়ার দাবি জানান কয়েকজন।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।