আলতাফ মাহমুদের স্মরণসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদ্য প্রয়াত সভাপতি আলতাফ মাহমুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বাদ আসর জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর আয়োজন করে।

মিলাদ মাহফিলে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্‌সানুল করিম, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীরসহ সাংবাদিক নেতাদের মধ্যে মনজুরুল আহসান বুলবুল, জাফর ওয়াজেদ, আজিজুল ইসলাম ভূঁইয়া, ওমর ফারুক, সৈয়দ মেজবাহ উদ্দিন, আবদুল জলিল ভূঁইয়া ও কুদ্দুস আফ্রাদ, মরহুমের ছেলে সাংবাদিক আসিফ মাহমুদ প্রমুখ অংশ নেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে আলতাফ মাহমুদ স্মরণে সিলেট সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে হজরত শাহজালাল (র.)-এর মাজার প্রাঙ্গণে বুধবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

গত রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই সাংবাদিক নেতা ইন্তেকাল করেন।