আলতাব হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার প্রবীণ শিক্ষক ও ইতিহাসবিদ আলতাব হোসেন (৭৩) গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নবীনগরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল রাত নয়টার দিকে নবীনগর জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাঁকে নবীনগর কবরস্থানে দাফন করা হয়। আলতাব হোসেন দীর্ঘদিন লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুলে শিক্ষকতা শেষে ২০০২ সালে অবসর নেন। লালপুর বন্ধুসভার প্রতিষ্ঠাকাল থেকে তিনি উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। তিনিই প্রথম লালপুরের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লালপুরের ইতিহাস গ্রন্থের সংকলন লেখেন।