আলপনা এঁকে প্রথম হলেন নববধূ মুক্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটির দেয়ালে গ্রামীণ নারীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে গত বুধবার নাচোল উপজেলার টিকইল গ্রাম ছিল উৎসবমুখর। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি সদস্য ও গ্রামপ্রধানের সমন্বয়ে চিত্রাঙ্কন পর্যবেক্ষণ দলটি যখন গ্রামের বাড়ি বাড়ি ঘুরছিল, তখন উচ্ছ্বসিত নারী-পুরুষ ও শিশুর দল তাদের পিছু নেয়। গ্রামের নতুন বউ মুক্তা বর্মণকে যখন প্রথম ঘোষণা করা হয়, তখন তাঁকে খুশিতে আত্মহারা হতে দেখা যায়। আনন্দিত শাশুড়ি ও জা তাঁকে জড়িয়ে ধরেন। বুধবার প্রথম আলোয় ‘গাঁয়ের বধূর আলপনায় রাঙা মাটির দেয়াল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। পৃষ্ঠা ৫-এ ছাপানো আলোকচিত্রের আলপনাটিই প্রথম স্থান অধিকার করে।