আলফাডাঙ্গায় এক বাড়িতে ডাকাতি, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামে সোমবার দিবাগত রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তাসহ তিনজন আহত হন।তাঁরা হলেন জয়দেবপুর গ্রামের খন্দকার মতিয়ার রহমান (৪২), তাঁর মেয়ে শাহনাজ (১৮) ও ভাতিজা মকবুল খন্দকার (২০)। মতিয়ার রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন মতিয়ার রহমান জানান, রাত সাড়ে তিনটার দিকে ছয়জন ডাকাত দরজা ভেঙে ভেতরে ঢুকে ডাকাতি শুরু করে। বাধা দেওয়ায় অস্ত্রের আঘাতে তিনি, তাঁর মেয়ে শাহনাজ ও ভাতিজা মকবুল আহত হন। ডাকাতেরা দুই লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোনের একটি সেট নিয়ে যায়।আলফাডাঙ্গা থানার ওসি এ বি এম জাকির হোসেন বলেন, ডাকাতেরা যে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকেছে, এর প্রমাণ পাওয়া যায়নি।