আলফ্রেড সরেন হত্যার দ্রুত বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল‌ফ্রেড সরেন হত্যার বিচা‌রের দা‌বি‌তে আদিবাসী ছাত্র প‌রিষদ মু‌খে কা‌লো কাপড় বেঁধে গতকাল রাজশাহীর সা‌হেব বাজার জি‌রো প‌য়েন্টে মানববন্ধন ক‌রে l প্রথম আলো
আল‌ফ্রেড সরেন হত্যার বিচা‌রের দা‌বি‌তে আদিবাসী ছাত্র প‌রিষদ মু‌খে কা‌লো কাপড় বেঁধে গতকাল রাজশাহীর সা‌হেব বাজার জি‌রো প‌য়েন্টে মানববন্ধন ক‌রে l প্রথম আলো

নওগাঁয় ক্ষুদ্র জাতিসত্তার নেতা আলফ্রেড সরেন হত্যা মামলার দ্রুত বিচার দাবিতে রাজশাহীতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করা হয়েছে।

হত্যাকাণ্ডের ১৭ বছর পূর্তিতে গতকাল শুক্রবার বেলা ১১টায় রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধনের আয়োজন করে আদিবাসী ছাত্র পরিষদ।

আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবিত্রী হেমব্রম, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ন্যাপ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান খান, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার সভাপতি রঘুনাথ রবিদাস, বাংলাদেশ ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক তামিম সিরাজী, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক রাসেল চাকমা।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০০ সালের ১৮ আগস্ট ভূমিদস্যু সন্ত্রাসীরা আলফ্রেড সরেনকে তাঁর নিজ ভূমিতে পুড়িয়ে এবং নৃশংসভাবে হত্যা করে। বক্তারা আলফ্রেড সরেন হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান। লিখিত বিভিন্ন দাবিসংবলিত পোস্টারে আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবিসহ ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ওপর সব ধরনের হত্যা, খুন, ধর্ষণ, জমি দখল, উচ্ছেদ, মামলা, অপহরণের ঘটনার বিচারের দাবি জানানো হয়।

২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁর মহাদেবপুর উপজেলার বলিহার ইউনিয়নের ভীমপুরে সন্ত্রাসীরা আলফ্রেড সরেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। হত্যার পর তাঁর লাশ পুড়িয়ে ফেলা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নওগাঁ জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাওসহ সারা দেশে ক্ষুদ্র জাতিসত্তার সংগঠনগুলো ব্যাপক আন্দোলন গড়ে তোলে। বর্তমানে মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে।